,

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহার সামগ্রী ত্রিপুরায় পাঠানো হয়।

ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬০ কার্টনে ৮০০ কেজি আম্রপালি জাতের আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো গতকাল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। স্থলবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আমগুলো তাদের কাছে হস্তান্তর করে। ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন এগুলো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে পৌঁছে দেবেন‌।

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ বলেন, ‘প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উপহার পাঠিয়ে থাকেন। ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কের নিদর্শন এটি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহারসামগ্রী হস্তান্তরের সময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ ছাড়াও প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাকারিয়াসহ ২ দেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না