,

‘আমিও প্রেমে পড়েছি, মনও ভেঙেছে’

news-image

বিনোদন ডেস্ক : টলিউড পাড়ার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী ১৯টিরও বেশি সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘এনক্রিপ্টেড’ এর প্রচার চলছে।

প্রচারণার এক ফাঁকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দেন পায়েল। সেখানে ওঠে আসে তার অতীত ও বর্তমান নিয়ে বিভিন্ন তথ্য।

পায়েল বলেন, তিনি সময় কাটান তার প্রিয় সঙ্গী সিনেমা ও ওয়েব সিরিজ দেখে। অন্ধকার ঘরে সিনেমা দেখার সঙ্গে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতে পছন্দ করেন।

বন্ধু নির্বাচনের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের ঠিক পরের প্রজন্মকে দেখি কিছু একটা ঘটলে, প্রেমে আঘাত বা মন ভাঙলে চরম একটা সিদ্ধান্ত নেয়। কেন তারা এরকম সিদ্ধান্ত নেয়? তাদের কি ধৈর্য্য কম, নাকি সহ্য ক্ষমতা নেই? আমিও ১৬-১৭ বছর বয়সে প্রেমে পড়েছি। মনও ভেঙেছে। তখন ভেবেছি জীবনে আরও বড় কিছু অপেক্ষা করে আছে। জীবনে বাধা আসবে, কিন্তু উঠে দাঁড়াতে হবে। যদিও এখন সোশ্যাল মিডিয়া বড় একটা প্রভাব ফেলছে। এ বিষয়ে একটা প্রশিক্ষণ দরকার।’

নেট মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে প্রেমে বিশ্বাসী নন পায়েল। তার কথায়, ‘একজনকে না চিনে শুধু সোশ্যাল মিডিয়ার আলাপে ডেটে যাওয়া সম্ভব নয়। প্রেমে এত মরিয়া নই আমি।’

তিনি বলেন, ‘আমার বন্ধু খুব কম। পেশা ও বন্ধুত্ব দুটো আলাদা। তবে বন্ধু নেই বললে ভুল হবে। আমরা পার্টি করি, কিন্তু ইনস্টাগ্রামে ছবি দেই না। আমি জানি আমার এই কম বন্ধু কখনো আমার পেছনে কথা বলবে না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য