,

ডিপজল দিচ্ছেন ১০ ট্রাক খাবার, কোরবানির টাকা দেবেন অনন্ত

news-image

বিনোদন প্রতিবেদক : স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন সিলেট-সুনামগঞ্জবাসী। বানভাসি এই মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিনেমার আলোচিত দুই তারকা মনোয়ার হোসেন ডিপজল ও অনন্ত জলিল। পাশাপাশি আহ্বান জানালেন, সবার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে।

ডিপজল জানালেন চেষ্টা করছেন প্রতি সপ্তাহে ২ ট্রাক করে খাবার সিলেট ও সুনামগঞ্জে পাঠাতে। আর কোরবানির অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ছেন অনন্ত জলিল।

জনপ্রিয় এই খল অভিনেতা বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। কারণ সেখানে তো শুকনো মাটিই নেই। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাব। মোট ১০ ট্রাক। আশা করি এর মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে।’

তিনি জানান, প্রতি সপ্তাহে দুই ট্রাক করে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার পাঠানো হবে।

অভিনেতা অনন্ত জলির বলেন, ‘প্রতিবছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেব। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব। শুধু কোরবানির টাকাই নয়, বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি “দিন : দ্য ডে”, সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়াব।’

পাশাপাশি এই দুই তারকাই সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড