,

‘আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই’

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই তারকাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ ও নেতিবাচক মন্তব্য করেন অনুসারীরা। দেশীয় তারকারাও নানা সময়ে এই সমস্যার সম্মুখীন হন। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন সিনেমা ‘ঝরা পালক’-এর প্রচারে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ নিয়ে। উত্তরে জয়া বলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই। তাদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন।’

আগামী ২৪ জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঝরা পালক’। কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় জয়া করেছেন কবির স্ত্রী লাবণ্য প্রভা দাশের চরিত্র। ছবিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে জয়া জানান, লাবণ্য চরিত্রটি নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যায়। তিনিই জীবনানন্দকে তার লক্ষ্য অর্জনে সাহস জোগান। কবির প্রতি লাবণ্যর শর্তহীন ভালোবাসা পুরো সিনেমাতেই দৃশ্যমান হবে। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটিতে জীবনানন্দের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড