,

‘নুপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে’

news-image

অনলাইন ডেস্ক : অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বরখাস্ত হওয়া বিজেপি-মুখপাত্র নূপুরশর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার আশঙ্কা, মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এই নুপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

ভারতের আইন অনুযায়ী নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান ওয়াইসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নূপুর শর্মাকে এখন ভারতের একজন বড় নেত্রী হিসেবে উপস্থাপন করা হবে এবং দিল্লির মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীও বানানো হতে পারে বলে আশঙ্কা করেন হায়দরাবাদের মুসলিম নেতা ওয়াইসি।

ওয়াইসি বলেন, আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছি। আমি জানি, আগামী ছয়-সাত মাসের মধ্যে নূপুর শর্মাকে বড় নেত্রী বানানো হবে। নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, বিজেপি নূপুর শর্মাকে রক্ষা করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, কিন্তু এ ব্যাপারে তিনি একটি কথাও বলছেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য