রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় রংপুরে অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : তিস্তাসহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছে রংপুর অঞ্চলের বন্যা দুর্গতরা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাদের মধ্যে খাবারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। পানির নিচে গভীর নলকূপগুলো থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। একারণে পানি বন্দি এসব বন্যার্তদের নদীর পানি খেতে হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি পড়তে পারেন তারা।

বন্যা কবলিত এলাকার মানুষজন ধারণা করছেন, বিশুদ্ধ পানির অভাবে যেকোনো সময় ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের রোগ বালাই বাড়তে পারে। এছাড়াও বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ব্যহত হচ্ছে।এদিকে সরকারি তরফ থেকে যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য বলে জানিয়েছেন বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষজন। এজন্য তারা সরকারী-বেসরকারীসহ স্থানীয় বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।পানি উন্নয়ন বোর্ড বলছে, শনিবার বিপৎসীমার নিচে থাকলেও আবারো ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস দিয়েছে।

শনিবার সরেজমিনে দেখা গেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লক্ষিটারী, সদর, গজঘণ্টা ও মর্ণেয়া, কাউনিয়া উপজেলার বালাপাড়া, টেপামধুকুর, পীরগাছা উপজেলার ছাওলা এবং তাম্বলপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাদামসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। এতে হাজার হাজার বাসা-বাড়িতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। দুর্গতরা বাড়ি-ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কোথাও রাস্তা ভেঙ্গে গেছে। আবার কোথাও ভাঙ্গন দেখা দিয়েছে। বন্যায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা। বন্যা-কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবারের তীব্র সঙ্কট বিরাজ করছে। ভুক্তভোগীদের মধ্যে লক্ষিটারী ইউনিয়নের পশ্চিম ইচলি এলাকায় শুক্রবার যে খাবার বিতরণ করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বলে জানিয়েছেন বানভাসী মানুষ।

এদিকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যার্তরা। শনিবার দুপুরে বন্যাকবলিত গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের বাগেরহাট-ইচলি গ্রামের লিপি বেগম জানান, ‘আমার ১২টি গরু রয়েছে। তিনদিন আগে উঁচাতে এক বাড়িতে রাইখছিলাম। এখন ত্যামরা আর রাইখপার দেয় না। এ্যালা ফির পানিতে নিয়া আইনো। গরু গুলাক নিয়ে খুব সমস্যাস পইরচি।’
পানিবন্দি গঙ্গাচড়া উপজেলার লুৎফর রহমান, সখিনা বেগম ও কাউনিয়ার আব্দুল ওহাব মিয়াসহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন, ‘ভাঙনের ভয়ে ঘর থেক বের হয়ে রাস্তায় বাস করছি। খাওয়াদাওয়া করছি অনেক কষ্ট করে। ছেলে-মেয়ে ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়ছি। ‘ এখ পর্যন্ত তেমন সাহায্য সহযোগিতা পাচ্ছি না।গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদী জানান, তার ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ইতোমধ্যেই ১০ হাজার বাড়ি-ঘর তলিয়ে গেছে। শুক্রবার আমরা যতটুকু সহযোগিতা করেছি। তা প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।

কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তার ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেখানে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সঙ্কট বিরাজ করছে। কিন্ত এখন পর্যন্ত আমরা তাদেরকে কিছুই দিতে পারি না। বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এজন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি করেন।গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, প্রতিদিনই তার ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। মানুষ পানিবন্দি হচ্ছে। বাদামের সব ক্ষেত নষ্ট হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি।নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল জানান, ওই ইউনিয়নের ১৬ হাজার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের খাবারের তীব্র সঙ্কট বিরাজ করছে।

এদিকে খোঁজ নিয়ে বিভিন্ন এলাকা এবং নদীপাড়ের মানুষের কাছ থেকে জানা গেছে, তিস্তায় পানি বাড়ায় নীলফামারীর ডিমলার ছাতনাই এলাকা থেকে জলঢাকা, লালমনিরহাটের পাটগ্রাম হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত অববাহিকার ৩৫২ কিলোমিটার এলাকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে পানি উঠেছে। একই পরিস্থিতি ধরলা, বক্ষ্মপূত্র, ঘাঘট, করতোয়াসহ কুড়িগ্রাম, রংপুৃর, গাইবান্ধা, লালমনিরহাট জেলার। এইসব এলাকার কোথাও কোথাও কোনো কোনো বাড়িতে কোমর অবধি পানি ঢুকেছে। এসব এলাকার উঠতি বাদাম, আমনের চারা, পাট, সবজিসহ বিভিন্ন ফসল ডু্বে গেছে। দুর্গত এলাকায় মানুষ খুবই বিপাকে পড়েছে। এখন পর্যন্ত কোথাও কোথাও কোনো ত্রাণ-সহযোগিতা পৌঁছেনি।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি শনিবার বিকেল ৩টায় ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে আবারো বিপৎসীমা অতিক্রম করবে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে নদীপারের মানুষের সমস্যা হচ্ছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ ও শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?