,

নারী প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

news-image

নিজস্ব প্রতিবেদক : নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের সঙ্গে সমানে সমান লড়াই করেছিলেন রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। তবে রান রেটে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে তারা।

আজ সাভার বিকেএসপিতে লিগের শেষ ম্যাচে ইন্দিরা রোডের বিপক্ষে খেলার কথা ছিল মোহামেডানের। একই সময় রূপালী ব্যাংকের খেলা কথা খেলাঘরের বিপক্ষে। কিন্তু বৃষ্টিতে দুটি ম্যাচই ভেস্তে যায়।

ম্যাচ মাঠ না গড়ানোয় লিগের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। মোহামেডান ও রূপালী ব্যাংকের পয়েন্ট ছিল সমান ১৮ করে। তবে রান রেটে খানিকটা এগিয়ে থাকায় শিরোপা ঘরে তুলল সালমা-জেসিদের মোহামেডান।

লিগে ১১ ম্যাচের মধ্যে মোহামেডান খেলেছে ৮ ম্যাচ। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপালী ব্যাংকও খেলেছে ৮ ম্যাচ। দু’দলের বাকি তিন ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে।

এবারের লিগে সেরা খেলোয়াড় হয়েছেন সুবাহানা মুস্তারিন ও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে বিকএসপির মারুফা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না