,

নাইজারে ফরাসি বাহিনীর হামলায় নিহত ৪০

news-image

অনলাইন ডেস্ক :পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফরাসি সেনাবাহিনীর ড্রোন হামলায় প্রায় ৪০ জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। অপারেশন বারখানের অংশ হিসেবে তারা বুরকিনা ফাসো সীমান্তের কাছে এই অভিযান চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, নাইজারে ৪০ জন নিহতের ব্যাপারে বিবৃতি দিয়েছে ফরাসি সেনাবাহিনী। তারা জানায়, নাইজার নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর এবং নাইজার কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৪০টি মোটরসাইকেলের বহরের গতিবিধির ওপর নজর রাখতে আকাশ থেকে নজরদারি ফরাসি বাহিনী। এরপর নাইজার বাহিনীর সহযোগিতায় এই হামলা চালানো হয়।

এদিকে, আলাদা বিবৃতিতে নাইজার বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজারে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যা করা হয়েছে। এরপর এই যোদ্ধাদের হত্যা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির