,

মালাইকাকে ছেড়ে ভূমির প্রেমে মজেছেন অর্জুন?

news-image

বিনোদন ডেস্ক : ফের আলোচনায় অর্জুন কপূর ও মালাইকা অরোরার সম্পর্ক। মালাইকা নয়, ভূমি পেড়নেকরের বাহুডোরে অর্জুনকে দেখে সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের মনে। তবে কি মালাইকাকে ছেড়ে ভূমির প্রেমে মজেছেন অর্জুন?

‘দ্য লেডি কিলার’ ছবিতে এই প্রথম একসঙ্গে কাজ করছেন অর্জুন-ভূমি। সিমলায় এই ছবির কিছু দৃশ্যের শ্যুটিংও হয়েছে। সহ-অভিনেত্রীর কথা বলতে গিয়ে অর্জুন বলেছেন, ‘ভূমির সঙ্গে কাজ করতে পেরে আমি উত্তেজিত।’ সেই উত্তেজনার বাঁধ কি তবে ভেঙে গিয়েছে? অর্জুন-ভূমি যেভাবে কাছাকাছি, অপলক দেখছেন একে অন্যকে— তা যে অন্য কথা বলছে! নতুন গুঞ্জনে মেতেছে ভক্তরা।

অর্জুন কপূর-মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে বরাবরই চর্চা হয় বলিউডে। আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে মালাইকা ও অর্জুন তাদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি। দু’জনে একত্রবাস করছেন বেশ কয়েক বছর। পরস্পরের প্রেমে যে মজে রয়েছেন, তার পরিচয়ও পাওয়া গিয়েছে তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে। অর্জুনকে নিয়ে মালাইকার বক্তব্য ‘আমি ওর সঙ্গেই বৃদ্ধ হতে চাই।’ এমন প্রেমিকাকে ছেড়ে ভূমির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন, তা মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, তবে কি চিড় ধরেছে অর্জুন-মালাইকার সম্পর্কে?

তবে মালাইকার সঙ্গে বিচ্ছেদের খবর যে সম্পূর্ণ ভিত্তিহীন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেকথা জানালেন এই অভিনেতা। সম্প্রতি অর্জুন কাপুর তার পরবর্তী ছবি, ‘দ্য লেডি কিলার’ এর সহ-অভিনেত্রী ভূমি পেড়নেকারের সঙ্গে কয়েকটি ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর সেটা শ্যুটিংয়ের কিছু দৃশ্য ছিল!

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড