,

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হৃদয়ে গেঁথে থাকবে: মাদারীপুরের ডিসি

news-image

মাদারীপুর প্রতিনিধি : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বলে মন্তব্য করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) রহিমা খাতুন। আজ শুক্রবার সকালে তার কার্যালয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আগামী ২৫ জুন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পার হয়ে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে জনসভায় ভাষণ দিয়ে সেতুর উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে থাকছে সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি, সমবেত নৃত্য। থাকছে ব্যান্ডদল স্পন্দন ও জলের গান। আরো থাকছে যাত্রা, নাটক, বাউল দলের পরিবেশনা, রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও বিশেষ অ্যাক্রোব্যাটিক পরিবেশনা।

এতে সংগীত পরিবেশন করবেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম, খুরশীদ আলম, প্রতীক হাসান, খাইরুল আনাম শাকিল, প্রিয়াংকা গোপ, কণা, ইমরান, শফি মণ্ডল, রাজিব, ঐশী, মেহেরীন, সজীবসহ অন্যরা। সমবেত নৃত্য পরিচালনা করবেন শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদ।

এছাড়াও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হবে। আজকে থেকেই দিনক্ষণ গণনা শুরু হবে। থাকবে এলইডি মনিটর। যাতে দূর থেকে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারে। থাকবে থিম সং। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

ডিসি আরও জানান, প্রধানমন্ত্রী সেতুর দুই পাড়েই ম্যুরাল উদ্বোধন ও টোল প্রদান করবেন। অনুষ্ঠানে ভিআইপি সকলের আমন্ত্রণ রয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝোটন চন্দসহ মাদারীপুর প্রেসক্লাব এর সভাপতি গোলাম মাওলা আকন্দ, সহ সভাপতি সাংবাদিক শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম আর মুর্তজাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন পদ্মা সেতু অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন থেকে ৩০ জুন প্রতিদিন দেশ বরেণ্য সংগীত শিল্পিদের অংশ গ্রহণে পদ্মা সেতু নিয়ে সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য