,

পিলখানা হত্যাকাণ্ড : আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ

news-image

আদালত প্রতিবেদক : পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

সাক্ষীরা হলেন, খাগড়াছড়ি সদর দপ্তরের সহকারী পরিচালক জামাল হোসাইন, বিজিবি ৯ রুমা ব্যাটালিয়নের হাবিলদার মো.ফারুক আহমেদ, ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের হাবিলদার শহীদুল ইসলাম এবং ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের মো. হাতেম আলী।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীরা আদালতে জবানবন্দি দেওয়ার পর আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ তাদের জেরা করেন। এরপর আদালত আগামী ২৮ ও ২৯ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন।

এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত এক হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে ২৪১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলার আসামি ৭৭৫ জন। সাক্ষ্য গ্রহণের সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ আসামির মৃত্যুদণ্ড, ১৬১ আসামির যাবজ্জীবন এবং ২৬০ জন আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া, ২৭২ জন খালাস পান। খালাস পাওয়া আসামিরা বিস্ফোরক আইনের মামলায় আসামি হওয়ায় তারা এখনও কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড