,

মুগ্ধতা ছড়ালেন আলিয়া

news-image

বিনোদন সময় ডেস্ক : বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। এতে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট। ট্রেলারের শুরুতেই শোনা যায় অমিতাভ বচ্চনের কণ্ঠ। তিনি গল্পের শুরুটা বর্ণনা করেন। ছবির মূল চরিত্র শিবা। পেশায় সে ডিজে। হঠাৎ ইশা নামের এক মেয়ের প্রেমে পড়ে শিমা। ইশা দেখতে পায়, শিবার মধ্যে আগুন নিয়ন্ত্রণের শক্তি রয়েছে। ছবিতে শিবা ও ইশা চরিত্রে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া ট্রেলারে একদল যোদ্ধাকেও দেখানো হয়েছে, যারা ব্রহ্মাস্ত্র রক্ষায় কাজ করেন। এই যোদ্ধার চরিত্রে আছেন অমিতাভ ও নাগার্জুনা। সিনেমায় খল চরিত্রে দেখা গেছে মৌনি রায়কে। শুধু তাই নয়, ট্রেলারে রহস্যময় একটি চরিত্রে শাহরুখের এক ঝলকও দেখা গেছে।

ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে সবাই আলিয়ার ভূয়সী প্রশংসা করছেন। নেটিজেনরাও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। পাশাপাশি সিনেমার ভিএফএক্স ও নির্মাণের প্রশংসার কথা বলছেন সবাই। অনেকের ধারণা- বক্স অফিস সাফল্যে অতীতের সব রেকর্ড ভাঙবে ‘ব্রহ্মাস্ত্র’। আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি দেওয়া হবে আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য