,

চিঠি দিয়ে সম্মানহানি করতে পারে না ইসি : এমপি বাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে এ প্রসঙ্গে কথা বলেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘আমি সরকারের কোনো পার্ট না। আমি একজন সংসদ সদস্য। যেহেতু আমি সরকারের অংশ নই, সুতরাং আমি থাকতেই পারি। ’

তাকে চিঠি দিয়ে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ভুল করেছেন বলেও জানান কুমিল্লা আসনের এই সংসদ সদস্য (এমপি)। তিনি বলেন, ‘সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সম্মানহানি করতে পারেন না। যে চিঠি আমাকে দেওয়া হয়েছে তা সংসদ সদস্যদের তৈরি করা আইনে নয়, সেটা নির্বাচন কমিশনের আইনে করা। আমি এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। সংসদেও কথা বলব। এটা পরিবর্তন করাব।’

নির্বাচন প্রসঙ্গে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘প্রশাসনের অতি উৎসাহী কয়েকজন কর্মকর্তা ভোটার আইডি কার্ড দিয়ে ভোট দিতে দিচ্ছেন না। তারা স্লিপ আনতে বলছেন। স্লিপ আবার কি! আমি ভোটার, আইডি কার্ড আমার পরিচয়। তবে নির্বাচনের পরিস্থিতি খুবই শান্ত।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড