,

পরিবেশ সুরক্ষা সূচকে এবার ১৫ ধাপ পেছাল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে প্রকাশিত বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৭৭তম। এর আগে ২০২০ সালে তালিকায় ১৬২তম অবস্থানে ছিল বাংলাদেশ। অর্থাৎ পরিবেশ সুরক্ষায় কিছুটা উন্নতির পর দেশের অবস্থান আবারও নিচের দিকে চলে গেছে।

তালিকায় এই অবস্থান বলে দিচ্ছে, পরিবেশের স্বাস্থ্য, প্রতিবেশব্যবস্থা, জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।

যুক্তরাষ্ট্র সরকারের পরিবেশ সুরক্ষা এজেন্সি (ইপিআই) থেকে চলতি সপ্তাহে ওই বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশটির এমসিকল ম্যাকবেইন ফাউন্ডেশনের সহায়তায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রতিবেদনটি তৈরি করেন। দুই বছর পরপর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। চলতি তালিকায় পরিবেশ সুরক্ষায় শীর্ষে থাকা পাঁচটি দেশ হচ্ছে ডেনমার্ক, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, মাল্টা ও সুইডেন। এতে যুক্তরাষ্ট্রের অবস্থান ২০তম।

বাংলাদেশের এক ধাপ ওপরে রয়েছে পাকিস্তান, নিচে রয়েছে যথাক্রমে মিয়ানমার, ভিয়েতনাম ও ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পরিবেশ সুরক্ষায় সবচেয়ে ভালো অবস্থানে আফগানিস্তান। এবার ৮১তম অবস্থানে উঠে এসেছে দেশটি। ২০২০ সালে তাদের অবস্থান ছিল ১৭৮-এ। এ ছাড়া এবার ভুটান ৮৫তম, মালদ্বীপ ১১৩তম, শ্রীলঙ্কা ১৩২তম ও নেপাল ১৬২তম অবস্থানে রয়েছে।

ইপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তালিকার নিচের দিকে থাকা দেশগুলো দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। দ্রুত উন্নয়ন করতে গিয়ে তারা পরিবেশের ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি করছে বায়ু ও পানির।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য