,

মাত্র তিন মিনিটে হাত পা উজ্জ্বল করার উপায়

news-image

নিউজ ডেস্ক : আমরা সবসময় বেশ চিন্তিত থাকি ত্বকের যত্ন নিয়ে। তাই ত্বকের যত্নেই বেশি মনযোগী থাকি। তবে ত্বকের পাশাপাশি হাত এবং পায়ের যত্ন নিইয়া খুবই জরুরি। মুখে যেমন স্ক্রাবিং করা প্রয়োজন ঠিক তেমনি হাত ও পায়েও স্ক্রাবিং করা খুবই জরুরি। এতে করে রোদের কালো দাগ দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও কোমল। আসুন আজ জেনে নেই মাত্র তিন মিনিটেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করে নিবেন হাত ও পায়ের জন্য ২ টি উপকারি স্ক্রাব।

কফির স্ক্রাবঃ কফি ত্বকের জন্য বেশ উপকারি। এটি ত্বককে মসৃণ এবং স্নিগ্ধ করে তুলতে সহায়তা করে। কফির স্ক্রাব তৈরি করার জন্য ১ কাপ কফির পাউডারের সাথে ২ টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এতে সামান্য নারিকেল তেল অথবা অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। এরপর হাত ও পায়ে ২৫ মিনিট ভালোভাবে স্ক্রাবিং করুন। হাতের পাশাপাশি মুখে এবং ঘারেও এই স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি হাত পা উজ্জ্বল করার পাশাপাশি ঘারের কালো দাগ দূর করতেও সাহয্য করবে।

লেবুর স্ক্রাবঃ হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবুর স্ক্রাব বেশ কার্যকরী। চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস একসাথে মিশিয়ে খুব কম সময়েই তৈরি করে নিতে পারেন এই স্ক্রাবটি। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ৩ বার ব্যবহার করুন এই স্ক্রাব।

খুব অল্প সময়েই ঘরে তৈরি করে নিতে পারেন এই দুইটি স্ক্রাব। এতে করে আপনার সময়ও কম লাগবে এবং ঝামেলাও কম হবে। মাত্র তিন মিনিটেই তৈরি এই দুইটি স্ক্রাব আপনার হাত ও পা করে তুলবে উজ্জ্বল ও কোমল।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর