,

রাত পোহালেই কুসিক নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়াম থেকে ইভিএমসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। রাত পোহালেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

১০৫ টি কেন্দ্রে ৬৪০ টি বুথে এসব জিনিসপত্র পৌঁছানো হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কমকর্তারা এগুলো গ্রহণ করেন।

নির্বাচনে ৬৪০টি বুথে ৬৪০টি ইভিএমের প্রয়োজন হলেও অতিরিক্ত হিসেবে আরও ৩২০টি ইভিএম পাঠানো হয়।

ভোট গ্রহণকাজে নিয়োজিত আছেন ২ হাজার ৫৬০ জন কর্মকর্তা। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৬৪০ জন, পোলিং অফিসার ১২৮০ জন এবং সহকারী পোলিং অফিসার ৬৪০জন।

রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী নিজে উপস্থিত থেকে এসব যন্ত্র বিতরণে তদারকি করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যত রকমের ব্যবস্থা রয়েছে সব কিছুই করা হয়েছে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পুলিশ সুপারের ব্রিফিং

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পুলিশ সুপার ফরিদ আহমেদ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। যে কোন মূল্যে নির্বাচনকে উৎসবমুখর করে তোলা হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৩ হাজার ৬০৮ জন সদস্য মাঠে থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড