,

‘সাথী’ ছবির দুই দশক, কী করছেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : ২০০২ সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তীর ছবি ‘সাথী। এই ছবি দিয়েই টলিউড খুঁজে পায় নতুন সুপারস্টার জিতকে। পাশাপাশি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠে জিৎ-প্রিয়াঙ্কা জুটি। সাথীর সাফল্যের পর তাদের একসঙ্গে দেখা যায় ‘সঙ্গী’ ছবিতে। শুধু জিৎ নয়, প্রসেনজিতের সঙ্গেও জুটি বাধতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। তবে বেশ অনেক বছর ধরেই বাংলা ছবিতে অনিয়মিত প্রিয়াঙ্কা ত্রিবেদী।

১৯৯৬ সালের মিস কলকাতা হয়েছিলেন প্রিয়াঙ্কা। দুই বছর পর ১৯৯৮ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিষেক হয়েছিল তার। বিপরীতে বাংলাদেশের ফেরদৌস। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। তবে ২০০৩ সালে কন্নড় সুপারস্টার উপেন্দ্র রাওকে বিয়ের পর বাংলা ছবিতে অনিয়মিত হয়ে পরেন অভিনেত্রী। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান। যদিও শুধু সংসারই নয়, ছবিতেও মনোনিবেশ করেছেন তিনি। চুটিয়ে অভিনয় করছেন কন্নড় ছবিতে।

বাংলা ছবির সেই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু একটা সময়ের পর টলিউডকে বিদায় জানান তিনি। ২০১১ সালে সর্বশেষ বাংলা ছবি ‘হ্যালো মেমসাহেব’-এ অভিনয় করেছিলেন।

এদিকে বাংলা ছবিতে না দেখা গেলেও কন্নড় ছবির বড় নাম প্রিয়াঙ্কা ত্রিবেদী উপেন্দ্র। সম্প্রতি নিজের ৫০তম ছবির ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা। ছবির নাম ‘ডিটেক্টিভ টিকশানা’। আগামী ছবিতে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন। ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে তার স্বামী উপেন্দ্র রাও এবং ছেলে আয়ুশ উপেন্দ্রকেও। এছাড়া সম্প্রতি ‘মিস নন্দিনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য