,

২৯ জুন থেকে পাওয়া যাবে নতুন নোট

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ‌আজহা উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২৯ জুন থেকে ব্যাংকগুলোর মাধ্যমে ১০, ২০ ও ১০০ টাকার নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৪০টি শাখায় বিশেষ ব্যবস্থায় এসব নোট বিনিময় করা হবে। নোট বিনিময়ের এ কার্যক্রম চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জনসাধারণ ও গ্রাহকদের মাঝে আগামী ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) রাজধানীর বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছে করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যেসব ব্যাংক ও শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে :

এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড ও কচুক্ষেত করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব ও রামপুরা টিভি শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) ও ফরেন এক্সচেঞ্জ শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার ও সাভার শাখা, সোনালী ব্যাংকের রমনা ও জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান ও উত্তরার শাহজালাল অ্যাভিনিউ শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, রূপালী ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখান ও নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ ও ধানমণ্ডি শাখা, সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফেন্ট রোড শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণী শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা ও বনানী শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড