,

চাকরি হারালেন সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈ চাকরিচ্যুত হয়েছেন। অসদাচরণ এবং কর্মস্থলে যোগদান না করে দেশের বাইরে ‘পলায়নের’ কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভাগীয় মামলার পর দীর্ঘদিন ধরে যাচাই-বাছাইসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে তাকে চাকরিচ্যুত করা হয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাংবাদিকদের বলেন, ‘প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর অননুমোদিতভাবে বিদেশে থাকার সুযোগ নেই। তাই এ ব্যাপারে প্রশাসনিক সব ধাপ অনুসরণ করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

গত বছর পদায়নের ৯ মাস পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ এনেছিল শিক্ষা মন্ত্রণালয়।

চাকরি থেকে বরখাস্ত করার প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ সালের ১২ এপ্রিল থেকে সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় বিধি অনুযায়ী বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্তে মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু মন্মথ রঞ্জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্মথ রঞ্জন বাড়ৈ অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির