,

নারীদের পিঠখোলা পোশাক পরতে বললেন স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : মাঝেমধ্যেই খোলামেলা পোশাকে হাজির হন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।এবার অন্য নারীদের পিঠখোলা পোশাকি পরতে বললেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই উন্মুক্ত পিঠের ছবি পোস্ট করছেন স্বস্তিকা। কখনও শাড়ি পরে, কখনও বিকিনি পরে ছবি দিচ্ছেন তিনি।

আজ সোমবার বিকিনি পরে ছবি দিয়েছেন স্বস্তিকা। সে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নিজের উন্মুক্ত পিঠকে আপন করে নিন।’ এ ছবির সঙ্গে তিনি ‘শ্রীমতী’ এবং ‘এক্সট্রা অর্ডিনারি’ শব্দ দুটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেন।

এদিকে, আগামী ৮ জুলাই মুক্তি পাচ্ছে স্বস্তিকার নতুন ছবি ‘শ্রীমতী’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সাধারণ পরিবারের অসাধারণ হয়ে ওঠার কাহিনীই তুলে ধরা হয়েছে নতুন এই সিনেমায়।

স্বস্তিকা ছাড়াও ‘শ্রীমতী’ ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী, তৃণা সাহা, খেয়া চট্টোপাধ্যায় ও বরখা বিস্ত। ছবিটি পরিচালনা করছেন অর্জুন দত্ত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড