,

পুলিশের ওপর হামলার মামলায় দুইজনের রিমান্ড

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে থানার ওসিসহ পুলিশের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপর ১০ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন- মোস্তা‌ফিজুর (৪৭) ও উমর ফারুক (৪১)।

কারাগারে পাঠানো ১০ আসামি হলেন-আশিক, মুন্না, অন্তর, আব্দুল খালেক, মিজান, শাওন, নুর নবী, শা‌হিন, মাসুদ ও আবুল কালাম।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর শফিউল আলম আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে গত রোববার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন- এমন অভিযোগে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত মুসল্লিরা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালান। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির