,

চীনে পানশালায় গিয়ে করোনা আক্রান্ত ১৬৬

news-image

অনলাইন ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের একটি পানশালায় গিয়ে করোনা সংক্রমিত হয়েছেন ১৬৬ জন গ্রাহক। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। সরকারের এক মুখপাত্র এই প্রাদুর্ভাবকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয় প্রশাসনের মুখপাত্র বলেছেন, চাওইয়াং জেলার ‘হেভেন সুপারমার্কেট বার’ থেকে ফেরা ১৬৬ জন গ্রাহকের করোনা শনাক্ত হয়েছে। আরো বহু মানুষের শরীরে দেখা গেছে একাধিক উপসর্গ। বেইজিংয়ের বাসিন্দাদের কেউ সাম্প্রতিক সময়ে ওই পানশালায় গিয়ে থাকলে তাদের রিপোর্ট করার জন্য নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া রাজধানীর বেশিরভাগ শিশুকে আগামী সপ্তাহে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

ইতোমধ্যে পানশালার আশপাশের এলাকার সব বাসিন্দাদের আগামী তিন দিনের মধ্যে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও শহরটির সংক্রমণের হার আন্তর্জাতিক করোনার প্রকোপের চেয়ে তুলনামূলক কম। বেইজিং ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে বেইজিংয়ে করোনা সংক্রমণ বেড়েছে। গত বৃহস্পতিবার থেকে সেখানে নতুন করে একাধিক কোভিড নির্দেশনা জারি করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে বিনোদন স্থানগুলো বন্ধ রাখার।

মাত্র দুই সপ্তাহ আগেই করোনা বিধিতে কিছুটা শিথিলতা এনেছিল বেইজিং। কিন্তু আবারো সেখানে মাথাচাড়া দিয়েছে করোনা। বেইজিং থেকে কিছুটা দূরে শহরতলী এলাকায় একটি থিম পার্ক রিসোর্ট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পার্কের দরজা খুলতে না খুলতেই করোনায় আক্রান্ত হয়েছেন তিন কর্মচারী। তিনজনই হেভেন সুপারমার্কেট বারে গিয়েছিলেন। সাংহাইতেও নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। কোয়ারেন্টাইন করে রাখা এলাকার বাইরে নতুন করে ছড়াচ্ছে করোনা।

গত ২২ এপ্রিল থেকে বেইজিংয়ে এক হাজার ৯৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীনের ‘জিরো কোভিড’ নীতি প্রণয়নে এই প্রকোপ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড