,

ব্রাহ্মণবাড়িয়ার সন্ত্রাসী জুয়েল অস্ত্র-গুলিসহ আটক, ইয়াবা উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ১৫টি হত্যা ও ৫ টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী জুয়েলকে  বিদেশী রিভালবার, ২ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার‘সহ কুমিল্লার সদর থেকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। রবিবার দুপুরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-১৪।
বিজ্ঞপ্তিতে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জেলার কসবা চকবস্তা থানার মৃত আবুল বাসার মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া(৩০)  কুমিল্লার সদর থানাধীন কান্দিরপাড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করে ভোর রাতে কান্দিরপাড় হতে জুয়েলকে গ্রেফতার করে।
আরও জানান, আসামী জুয়েলের নামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়নগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা ও মাদক মামলা সহ মোট ১৫টি মামলা রয়েছে। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে জেলার কসবা থানাধীন উত্তর চকবস্তা এলাকায় তার নিজ বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তার বসত ঘর হতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি বিদেশী
রিভালবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য