,

গাজীপুরে ৬’শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬’শ বাড়ির ১২’শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা আওতাধীন সোনাপাড়া, শখীনগর, কুনিয়া, তারগাছ এলাকায় ১১টি পয়েন্টে এ অভিযান চলে।

তিতাসের ব্যবস্থাপক (জোবিঅ-জয়দেবপুর) প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওইসব এলাকায় শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চলে। এসময় ১১টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত প্রায় ৪৫০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৬০০টি বাড়ির আনুমানিক ১২’ শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে সর্বমোট ৫ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক। এছাড়া অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ৮টি মিটারবিহীন আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকালে তিতাসের (জোবিঅ-জয়দেবপুর) উপব্যবস্থাপক প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে. এইচ. ফয়সাল আহমেদ ও মো. আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য