,

গাজীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নারী শ্রমিককে হত্যাচেষ্টা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের একটি টেক্সটাইল মিলে নারী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ মে) ভোর পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সখিপুরের রতনপুর এলাকায় একটি বাড়িতে একাই ভাড়া থাকেন ওই নারী। হাসপাতালে তার সঙ্গে থাকা বাড়িটির মালিক বলেন, আজ সকাল ৮টার দিকে টেক্সটাইল কারখানার নিরাপত্তাকর্মী তাদের বাড়িতে গিয়ে খবর দেয়, কারখানার ভেতরে সহকর্মীরা কম্প্রেসার মেশিন দিয়ে ওই নারীর পায়ুপথে বাতাস ঢুকিয়েছে। তাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

পরে স্বজনদের খবর দিলে তারা সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে সেখানে তার অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারীর স্বামী আবু বক্কর সিদ্দিক সখিপুরেই অন্য একটি বাড়িতে থাকেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করবেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তি চান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড