,

রোবটের দেহে মানুষের মতো জীবন্ত ত্বক!

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তির দিক থেকে বরাবরই বেশ এগিয়ে জাপানি বিজ্ঞানীরা। এবার টোকিওর একদল বিজ্ঞানী আবিষ্কার করলেন এমন এক প্রযুক্তি যাতে নাকি রোবটের দেহে গজিয়ে উঠেছে মানুষের মতো ‘টিস্যু’ বা কলা। শুধু এখানেই শেষ নয়, এই টিস্যু ও তৎসংলগ্ন ত্বক নাকি নিজে থেকেই সারিয়ে ফেলতে পারে ক্ষত!

সম্প্রতি একটি বিজ্ঞানবিষয়ক পত্রিকায় প্রকাশ পেয়েছে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর এ গবেষণার কথা। বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ো-হাইব্রিড পদ্ধতিতে তারা তৈরি করেছেন অবিকল মানুষের মতো টিস্যু ও ত্বক। এই টিস্যু তৈরি করতে ব্যবহার করা হয়েছে এক ধরনের হালকা কোলাজেন ম্যাট্রিক্স, নাম— হাইড্রোজেল। এই উপাদানটির ভেতর ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামের কোষের বিস্তার ঘটানো হয়।

বিজ্ঞানীদের এই দলটির প্রধান টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের মেকানিক্যাল এবং বায়োফাংশনাল সিস্টেম বিভাগের অধ্যাপক শোজি টাকেউজির দাবি, যেহেতু এ ধরনের টিস্যু অবিকল মানুষের মতো, তাই চিকিৎসা শাস্ত্রে এ ধরনের রোবট যুগান্তকারী হয়ে উঠতে পারে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের টিস্যু ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গ ও ত্বকও গড়ে তুলতে চান বলে জানান তিনি। সূত্র : সিএনএন ও আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য