,

পারাবত ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

news-image

চট্টগ্রাম ব্যুরো : পারাবত ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল৷ কমিটির আহ্বায়ক করা হয়েছে পূর্বাঞ্চলের ঢাকা বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে। অন্য সদস্যরা হলেন- বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট।

ট্রেনের পাওয়ার কার বা ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যাত্রীবাহী বগি থেকে পাওয়ার কারকে আলাদা করা হয়েছে৷ যাত্রীবাহী কোনো বগি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে রেলের একটি সূত্র জানিয়ে অন্তত তিনটি যাত্রীবাহী বগি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য