,

হজে গেলেন নায়িকা সালওয়া

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী-নির্মাতা কবরীর ‘এই তুমি, সেই তুমি’তে নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানার্স আপ নিশাত নাওয়ার সালওয়া। শোবিজের এই মডেল-অভিনেত্রী এবার পবিত্র হজ পালনে গেছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন মদিনা শহরে।

গত ৮ জুন হজ পালনের জন্য মা-বাবাকে সঙ্গে নিয়ে সৌদি আরব যান এই শিল্পী। যাওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এই বছর পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুক।’

অন্যদিকে, মদিনা শরীফ থেকে সালওয়া বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা ধার্মিক। হজ পালন করে দেশে ফিরবো। সততার সঙ্গে আমার পেশার কাজ আমি চালিয়ে যেতে চাই।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতার প্রথম রানার্স আপ হয়ে শোবিজে পা রাখেন এই অভিনেত্রী। এরপর কাজ করেন বেশ কয়েকটি সিনেমায়। রাজু চৌধুরীর নির্মিত হতে যাওয়া ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার মাধ্যমে অভিষিক্ত হন তিনি। পরে এই সিনেমার পরিচালক বদলে যায়। এ ছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমা। এগুলো হলো- ‘বীরত্ব’ ও ‘বুবুজান’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য