,

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যায় ৩ যুবকের মৃত্যুদণ্ড

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন। রায়ে দোষী সাব্যস্ত না হওয়া একজনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণচন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন- মেহেদী হাসান টিটু ( ২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপালপুর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৃষ্ণচন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানির বাড়ি যাওয়ার কথা বলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভুয়াপুর উপজেলার বীরবরুয়া গ্রামের তারাকান্দি-ভুয়াপুর সড়কের পাশে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তী সময়ে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড