,

হতাশ নার্গিস ফাখরি, ছাড়ছেন বলিউড

news-image

হঠাৎ করেই বলিউড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ‘মাদ্রাজ ক্যাফে’র নায়িকা নার্গিস ফাখরি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এক প্রকার হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নার্গিস বলেন, ‘টানা ১১ বছর ধরে বলিউডে কাজ করছি। কিন্তু এত পরিশ্রম করে কী লাভ যদি পরিবার ও নিজেকে সময় দিতে না পারি? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নিচ্ছি’।

এই সিদ্ধান্ত ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হতে পারে আগামীতে আমি কাজ পাব না। বলিউডে ফিরতে সমস্যা হবে। তারপরও নিজের সিদ্ধান্তে আমি খুশি থাকবো’।

নার্গিসের এই কথাতেই যেন স্পষ্ট হয় চাপা ক্ষোভ। তিনি জানান, বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে।

২০১১ সালে ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় নার্গিসের। রণবীর কাপুরের বিপরীতে রোমান্টিক ঘরানার ওই সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়ে নেন তিনি।

এরপর এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের নিয়মিত মুখ নার্গিস। করেছেন বেশ কিছু সিনেমা। কিন্তু বলিউডের ‘এ’ লিস্টারদের তালিকায় নাম লেখাতে পারেননি তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য