,

ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে ফেসবুক

news-image

প্রযুক্তি সময় ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে টুকলে একটি ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা (প্রাইভেসি পলিসি আপডেট) হালনাগাদ সম্পর্কিত বার্তা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগের প্ল্যাটফরম মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের উদ্দেশে নতুন এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে। এতে বলা হচ্ছে, ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে। এটি আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। মেটা এই নোটিফিকেশন পাঠানো শুরু করেছে। খবর বিবিসির।

মেটা বলছে, নীতিমালা হালনাগাদ করে যে পরিবর্তন আনা হয়েছে, এতে তারা আর নতুন উপায়ে ব্যবহারকারী তথ্য সংগ্রহ ও ব্যবহার বা বিনিময় করার অনুমতি পাবে না। কীভাবে ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়াজাত করা হয়, তা নিয়ন্ত্রণ করার পদ্ধতিতে দুটি পরিবর্তন আসবে। পোস্ট কে দেখতে পাবেন আর কে পাবেন না, তা নিয়ন্ত্রণ করার জন্য নতুন একটি সেটিংস থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

এ ছাড়া ব্যবহারকারী যেসব বিজ্ঞাপন দেখতে চান, তা ব্যবস্থাপনার নতুন উপায় আসবে। মেটার পক্ষ থেকে বলা হচ্ছে, তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা নতুন করে সাজিয়েছে এবং নতুন করে লিখেছে। এতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য নীতিমালা বুঝতে সহজ হবে। এ ছাড়া ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীর তথ্য কীভাবে ব্যবহার করত, তা ব্যবহারকারীর কাছে আরও পরিষ্কার হবে।

এর আগে ফেসবুকের প্রাইভেসি নীতিমালা নিয়ে নানা সমালোচনা ছিল। এটি ব্যবহারকারীদের জন্য স্বচ্ছ নয়- এমন অভিযোগও ছিল। মেটা জানায়- ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরা নোটিফিকেশন পেতে শুরু করেছেন; যাতে তাদের প্রাসঙ্গিক গোপনীয়তা নীতি থেকে প্রত্যাশার বিষয় সম্পর্কে নির্দেশনা দেবে এবং ব্যবহারকারী যে অঞ্চলের বাসিন্দা, সেখানকার পরিষেবার শর্তাবলি সম্পর্কে জানাবে। তারা আগের নীতিমালার সঙ্গে হালনাগাদ নীতিমালার পার্থক্যও দেখতে পাবেন। এই হালনাগাদ নীতিমালা কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও অন্য মেটা পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য। এটি হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস, ফ্রি বেসিকস, মেসেঞ্জার কিডস ও কোয়েস্ট ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব সেবাগুলোর নিজস্ব প্রাইভেসি নীতিমালা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড