,

রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ারম্যান ইমরানের দাফন

news-image

চাঁদপুর প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় হাজারো মানুষের উপস্থিতিতে নিহতের নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায় পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।

ইমরানের জানাজার খবর পেয়ে পাশের গ্রামসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকজন ছুটে আসে। ওই সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানাজার আগে তাকে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় সাহিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীম উদ্দীনের তত্ত্বাবধানে গত রাতে কুমিল্লা থেকে নিহত এমরান হোসেন মজুমদারের মরদেহ চাঁদপুরে নিয়ে আসেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং যেকোনো প্রয়োজনে চাঁদপুর ফায়ার সার্ভিস তাদের পাশে থাকবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।’

নিহত ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংড্ডা গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তান রেখে গেছেন। এ ছাড়া তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, ইমরান একজন ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় এলাকায় আসলেই সবার সঙ্গে ভালো ব্যবহার ও খোঁজখবর নিতেন। তার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোকাহত।

উল্লেখ্য, সীতাকুণ্ডতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে অংশ নেন ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। উদ্ধার কাজ করতে গিয়ে কনটেইনার বিস্ফোরণে নিহত হন তিনি। পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করতে না পারায় লাশ ফিরিয়ে আনতে পারেননি। পরে গত সোমবার ডিএনএ পরীক্ষা শেষে রাতেই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তার পরিবার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির