,

সাভারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সাভারের দেওগাঁ এলাকার কবিরাজ জয়নাল আবেদীনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে অভিযুক্তের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা গ্রহণ করেছে সাভার মডেল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইন্সপেক্টর অপারেশন মাকারিয়াস দাস। আজ তাদের আদালতে পাঠানো হচ্ছে।

ভুক্তভোগীদের অভিভাবকরা জানান, গত রোববার (৫ জুন) দুপুরের দিকে পৌর এলাকার দেওগাঁ দারুসসালাম মাদ্রাসা ও এতিম খানার প্রায় ছয় শিশু ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো। এ সময় জয়নাল আবেদীন তাদের বিভিন্ন প্রলোভনে ঘরে ডেকে নেয়। ঘরের ভেতর শিশু শিক্ষার্থীরা প্রবেশ করলে তাদের যৌন হেনস্তা শুরু করে জয়নাল।

এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ছয় ও সাত বছর বয়সী দুই শিক্ষার্থীকে পরপর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে অভিযুক্ত। এ সময় উপস্থিত আরও এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে জয়নাল।

পরে শিশুরা অসুস্থ হয়ে পরলে তাদের চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা ।

হাসপাতালের চিকিৎসক জানান, সাত বছর বয়সী শিশুটিকে আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে এলে আমি পরীক্ষা করে দেখি তাকে ধর্ষণ করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় ইউপি সদস্য মজিবরসহ অন্যান্যরাও বিষয়টি মীমাংসার জন্য বারবার আমাদের কাছে এসেছে। এরপরও আমরা চেয়েছি অপরাধীর বিচার হোক। তাই আমরা সোমবার রাতে পুলিশের কাছে এসে অভিযোগ করেছি।

সাভার মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মাকারিয়াস দাস বলেন, থানায় কয়েকজন শিশু ছাত্রী ও অভিভাবকরা এসে ৭০ বছর বয়স্ক একজন বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ ও ১৫ নং পৃথক দু’টি মামলা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ ধরনের যৌন হেনস্তা ও শিশু ধর্ষণ খুবই অমানবিক। ভুক্তভোগী দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের আজ (মঙ্গলবার) ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ার স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড