,

ছাদ থেকে পড়ে শ্রমিকের মুত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁও মেরাদিয়ার আদম আলীরটেক আরবান কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের সাত তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মুত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো. জামাল (২৫)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পেশায় রড মিস্ত্রি জামালের সহকর্মী আশরাফুল বলেন, আটতলা ভবনের সপ্তম তলার ছাদে রডের কাজ করার সময় অসতর্কতার কারণে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও মেরাদিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয়েছিলো। উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আশরাফুল জানায় সাত তলায় কাজ করার সময় নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য