,

রুশ হামলায় ৩২ সাংবাদিক নিহত: ইউক্রেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের তথ্যমন্ত্রী অলেকসানডার টিকাচেনকো।

যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো এসব সাংবাদিকদের ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের তথ্যমন্ত্রী। খবর আনাদোলুর।

তথ্যমন্ত্রী বলেন, নিজের জীবন বিপন্ন করে দেশের জন্য খবর সংগ্রহ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তারা আসলেই আমাদের জাতীয় বীর। ইউক্রেনের সাংবাদিকরা এখন ২৪ ঘণ্টা কাজ করছেন। তিনি তাদের তথ্যযোদ্ধা হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য