,

চট্টগ্রামের আগুনে দগ্ধ খালেদুর এবার করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন খালেদুর। তার শরীরের ১২ শতাংশ পড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন।

অবশ্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কার্যালয় গত রোববার রাতে মৃত মানুষের সংখ্যা ৪৯ বলেছিল। গতকাল তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল, নিহত মানুষের প্রকৃত সংখ্যা ৪১ হবে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ দুই শতাধিক।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকে বিরতিহীনভাবে কাজ করে চলেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ডিপোর আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন সম্পূর্ণ নেভাতে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড