,

ব্যাংক থেকে বীর মুক্তিযোদ্ধার টাকা চুরি

news-image

বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাংক থেকে এক বীর মুক্তিযোদ্ধার ১ লাখ ১৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সোনালী ব্যাংক লিমিটেড বাউফল শাখা কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদারের (৭০) এ টাকা চুরির হয়। চুরির ঘটনাটি ব্যাংকের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়লেও চোর শনাক্ত হয়নি।

আবদুল মোতালেব হাওলাদার বলেন, ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে একটি ব্যাগের মধ্যে রাখেন। ব্যাগটি ব্যাংকের একটি চেয়ারে রেখে প্রয়োজনীয় কাগজ নিয়ে এক কর্মকর্তার কাছে যান তিনি। একটু পরে এসে দেখেন তার ব্যাগটি আর চেয়ারে নেই।

কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন, সোনালী ব্যাংক বাউফল শাখায় এ ধরণের একাধিক ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় এ ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। এ জাতীয় প্রতারক চক্রের সঙ্গে ব্যাংক সংশ্লিষ্টদের কারও যোগসূত্র থাকতে পারে।

সোনালী ব্যাংক লিমিটেডের বাউফল শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান হায়দার বলেন,‘এ জাতীয় ঘটনার সঙ্গে ব্যাংক সংশ্লিষ্ট কারো জড়িত থাকার প্রশ্নই আসে না। এটা কোনো প্রতারক চক্রের কাজ। তবে যারা টাকা নিতে আসেন তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাকে আটক করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য