,

সারা জীবনে কোন অপরাধ করিনি : স্বাস্থ্যের সাবেক ডিজি

news-image

আদালত প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নয়, সারা জীবনে তিনি কোন অপরাধ করেননি। গতকাল সোমবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে দুদকের মামলায় তিনিসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানিকালে তিনি এই দাবি করেন।

অভিযোগ গঠনের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

শুনানিকালে আবুল কালাম আজাদ আরও বলেন, বাংলাদেশের স্বেচ্ছায় রক্তদানের প্রথম সংগঠন ও চক্ষুব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতাদের আমি একজন। সেই থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের কাজ ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। জীবনে কারও কাছে এক টাকাও নেইনি। কঠিন সতর্কতা অবলম্বনের পরেও আজ আমি আসামি হিসেবে গণ্য হয়েছি।

তিনি বলেন, আমার একটা কিডনি নেই। ডায়াবেটিসের রোগী। ডক্টর বলেছেন, অন্যদের দুইটা কিডনি থাকে। আমার একটি কিডনি। যার মাধ্যমে আমি বেচেঁ আছি। কোভিডের সময় সেই একটি কিডনিরও যত্ন নিতে পারিনি। এই মামলা কারণে আমি সারক্ষণ মানসিকভাবে খারাপ থাকি। সব কিছু থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। অথচ দেশকে আমি অনেক কিছু দিতে পারতাম।

মামলার অপর ৫ আসামি হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য