,

বন্দরে থাকা ৩০ টন হাইড্রোজেন পারঅক্সাইড নিলামে বিক্রি

news-image

চট্টগ্রাম ব্যুরো : সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর চট্টগ্রাম বন্দরে থাকা ৩০ টন হাইড্রোজেন পারঅক্সাইড নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলে এসব রাসায়নিক নিলামে তোলা হয়। সর্বোচ্চ দর ৫ লাখ ২০ টাকায় দুটি কনটেইনারে থাকা ৬০৯ ড্রাম রাসায়নিক কিনে নেন একজন বিডার।

জানা গেছে, গাজীপুর জেলার কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে ৪ বছর আগে চালানটি আমদানি করলেও খালাস নেয়নি। ফলে এসব রাসায়নিক দীর্ঘদিন বন্দরের এনসিটি ওয়াই ইয়ার্ডে পড়ে ছিল। গত শনিবার সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ঘটে। এতে ৪৯ জনের মৃত্যু হয় এবং আহত হয় প্রায় দুই শতাধিক মানুষ। এ ঘটনার পর দ্রুত বন্দরে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড নিলামে তোলার সিদ্ধান্ত নেয় কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার আলী রেজা আমাদের সময় অনলাইনকে বলেন, আজ বিকেলে ৩০ টন হাইড্রোজেন পারঅক্সাইড নিলামে তোলা হয়। এতে ১৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে রাসায়নিক কিনে নেয় এয়াকুব ট্রেডিং, যা বন্দর থেকে দ্রুত খালাস দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য