,

করোনায় আক্রান্ত বলিউড বাদশাহ শাহরুখ খান

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে আবার বাড়ছে করোনা সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ রোববার শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। যদিও তিনি নিজে এখনো সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু জানাননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বন্ধু প্রযোজক-পরিচালক করণ জোহরের জন্মদিনের পার্টিতে গিয়েই করোনা সংক্রমিত হয়েছেন তিনি।

গত কয়েকদিনে একাধিক বলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা সংক্রমিত হওয়ায় কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি অক্ষয় কুমার। এরপরেই সম্প্রতি কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কাপুরের করোনা আক্রান্ত হন।শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন সুস্থ।

একদিন আগেই নিজের নতুন চলচ্চিত্র ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর চলচ্চিত্রটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর এলো। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরো দুটি চলচ্চিত্র। পাঠান ও ডানকি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কয়েকদিন আগে ৫০ বছরে পা রেখেছেন প্রযোজক-পরিচালক করন জোহর। বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।

জানা গেছে, করন জোহরের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় তারা করোনা আক্রান্তের খবর প্রকাশ করছেন না। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করনের পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তবে পরপর তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত অনুরাগীরা।

এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর শাহরুখ কেমন আছেন সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, নিজেকে আইসোলেশনে রেখেছেন বলিউড বাদশা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড