,

ফায়ার সার্ভিসের তিনজন কর্মী এখনো নিখোঁজ

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন৷ আজ সোমবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন৷

তিনি জানান, ডিপোর ভেতরে এখনো একাধিক কনটেইনারে রাসায়নিক থাকতে পারে৷ বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর চেষ্টা চলছে৷ এজন্য অত্যাধুনিক কেমিক্যাল টেন্ডার আনা হয়েছে৷ ২০ জনের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদল কাজ করছে৷

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডের ওই ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ডিপোতে আমদানি-রপ্তানির বিভিন্ন মালামালবাহী কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে সেগুলোতেও বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সবশেষ খবর অনুযায়ী, ডিপোতে বিস্ফোরণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ১২ জন কর্মী রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড