,

লাইভ করাই কাল হলো ওলিউরের

news-image

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে একটু দূরে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছিলেন ওলিউর রহমান নামে এক তরুণ। সেই লাইভে দেখা যায়, কনটেইনারে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। এর এক-দেড় মিনিট পরেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে কিছু শব্দ শোনা গেলেও স্ক্রিন অন্ধকার হয়ে যায়। রাত ২টার দিকে ওই তরুণ ওলিউর রহমানের মরদেহ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে।

জানা গেছে, ওলিউর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে অগ্নিদগ্ধ ৩০ জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একজনকে আনা হয় মৃত অবস্থায়। তিনি লাইভ ভিডিওকারী ওলিউর রহমান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আটটি ইউনিট এবং পরবর্তী সময়ে আরও আটটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সবশেষ তথ্য অনুযায়ী, আগুনে ৩২ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড