,

সাভারে সড়কে পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ নিহত ৪

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূঁজা সরকার ও পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় গরুবোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যান।

এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। পরে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আতিকুর রহমান বলেন, নিহত চারজনের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালের মর্গে আছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড