,

টলিপাড়ায় মিথিলাকে নিয়ে প্রেমের গুঞ্জন!

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার আরেক পরিচালকের সঙ্গে প্রেমে মজেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা! সৃজিত ঘরনিকে নিয়ে এমন খবর এখন চাউর কলকাতায়। ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি প্রেমে পড়েছেন তিনি। তাও আবার এর পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে‌। ‘মন্টু পাইলট ২’র কাজ করতে গিয়েই নাকি তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এমনটাই বলছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার।

এর জবাবে পরিচালক বলেন, ‘আমি আমার বৌ, বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে। পুরোটা সৃজিতও জানে।’

স্ত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৃজিত কিছু বলেননি? উত্তরে দেবালয়ের দাবি, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি।’

এরপরই কিছুটা সতর্কও করেছেন। তার মতে, ‘কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে “মন্টু পাইলট ২”র সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।’ তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি সৃজিত বা মিথিলা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিথিলা বিয়ে করেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। এরপর কলকাতা-ঢাকা মিলিয়ে তার সংসার চলছে। কাজ করেছেন সমানভাবেই। টলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর শেষ কাজটি করলেন ‘মন্টু পাইলট ২’-এ। এটা তার অভিনীত প্রথম ওয়েব সিরিজও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য