,

বাইডেনের বাড়ির ওপর দিয়ে উড়ে গেলো প্লেন, নিরাপদে উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সমুদ্রসৈকত সংলগ্ন বাড়ির আকাশসীমায় ভুল করে একটি প্লেন ঢুকে পড়ে। এসময় দ্রুত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে ওই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার (৪ জুন) এ ঘটনা ঘটে। পরে হোয়াইট হাউজের তরফে বিষয়টি নিশ্চিত করা হলেও বলা হচ্ছে এটি ‘হামলা’ নয়।

ওয়াশিংটনের পূর্বে দু’শো কিলোমিটার দূরে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ সৈকত সংলগ্ন বাড়ির নিরাপত্তাবেষ্টনীতে প্রবেশ করে প্লেনটি। যদিও পরে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন আবারও ফিরে যান ওই বাড়িতে।

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্লেনটি ভুলবশত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে প্রবেশ করেছিল এবং এটিকে দ্রুত বের করা হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, প্লেনটির পাইলট ঠিকমত যোগাযোগ করতে পারছিলেন না এবং প্লেন চালানোর নীতিও অনুসরণ করেননি। তবে ওই পাইলটের নাম পরিচয় এখনো জানা যায়নি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড