,

কনটেইনার ডিপোর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না: ফায়ারের ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর এ ডিপোর মালিকপক্ষকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, এ কনটেইনার ডিপোর মালিককে আমরা পাচ্ছি না। তাদের পক্ষের কাউকেই আমরা দেখিনি। আগুন লাগা কনটেইনার ডিপোর কাউকে যদি আমরা পেতাম, তাহলে জানতে পারতাম এখানে কোন ধরনের কেমিক্যাল আছে বা কোন কনটেইনারে কী আছে।’

রোববার (৫ জুন) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন বলেন, ‘এ কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল। ক্ষণে ক্ষণে এখনো বিস্ফোরণ হচ্ছে। আমি পরিদর্শনকালে ছয়টি বিস্ফোরণ দেখেছি। কেমিক্যালের জন্য আগুন নেভানোও যাচ্ছে না।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এক এক ধরনের কেমিক্যালের নেচার এক এক রকম। এটা না জানার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। মালিককে খুঁজে পেলে কেমিক্যাল অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করতে সুবিধা হতো।’

পানি দিয়ে এ কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, জানতে চাইলে ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন বলেন, ‘সম্ভব হতো, তবে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের জন্য ফায়ার ফাইটাররা কনটেইনারগুলোর কাছে যেতে পারছেন না। গতকাল (শনিবার) রাতে আমরা ফোম ব্যবহার করেছি, ফোম টেন্ডার এখানে রয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য