,

জানা গেল শাহরুখের নতুন ছবির নাম

news-image

বিনোদন ডেস্ক : এত দিনে শাহরুখের ভক্তদের জন্য এল সুখবর। শেষ বার পর্দায় দেখা গিয়েছিল চার-চারটে বছর আগে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য হাপিত্যেশ অনুরাগীদের।

তামিল পরিচালক আতলি কুমার পরিচালনায় কিং খানের অভিনয় করছেন, সে কথা এত দিনে সবারই জানা। ছবির নাম নিয়ে ছিল দেদার জল্পনা। শোনা যাচ্ছিল, ছবির নাম ‘লায়ন।’ তবে নিশ্চিত খবর মেলেনি। মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক থেকে নায়ক সকলেই। অবশেষে সব আলোচনার অবসান। জানা গেল শাহরুখের নতুন ছবির নাম।

মুম্বাই সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, আতলি পরিচালিত এই নতুন ছবির নাম ‘জওয়ান।’ তার হাত ধরেই বলিউড পেতে চলেছে আরও এক নতুন জুটি। শাহরুখ খান-নয়নতারা। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে‌ খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলি পাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির প্রথম ঝলক। তবে এখনও কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি। বলিউডের কানাঘুষো বলছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে নায়ককে। বাবা এবং ছেলের চরিত্রে। তার জন্য প্রস্থেটিক মেকআপে দেখা যেতে পারে শাহরুখকে।

বছর চারেক আগে ‘ফ্যান’ ছবির পর থেকেই নিজেকে বড় পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন ‘বাদশা’। মাঝে ছেলে আরিয়ানকে নিয়ে কম দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়নি! আারিয়ান ঘরে ফেরার পরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। এ বার নিজের ছবির কাজে মন দিয়েছেন অভিনেতা। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে কিং খান অভিনীত ‘পাঠান’। রাজকুমার হিরানীর ছবিও রয়েছে তার ঝুলিতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য