,

ঘরেই বানিয়ে ফেলুন ছোটবেলার মজার খাবার বাদাম টানা

news-image

ছোট বেলার মজার একটি খাবার ছিল বাদাম টানা। অনেকে এটাকে শুধু টানা অথবা কটকটি বলেও চিনেন। ছোট বেলায় কাঁধে ঝুলিয়ে পাড়া মহল্লায় জোরে জোরে ডেকে টানা বিক্রি করতেন টানা বিক্রেতারা। ডাক শুনেই ছুটে চলে যেতাম টানা খেতে।

ছোটবেলার কতো স্মৃতি জড়িয়ে আছে এই বাদাম টানার সাথে। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় অনেক কিছুই। এখন আর এভাবে এলাকা ঘুরে টানা বিক্রি করতে দেখা যায় না। তবে চাইলে ঘরে বসেই জাগিয়ে তুলতে পারেন আপনার সেই ছোটবেলার স্মৃতিকে। তাই তৈরি করে ফেলুন মজাদার বাদাম টানা।

চলুন জেনে নেয়া যাক ঘরে বসেই বাদাম টানা তৈরির রেসিপি-

উপকরণ:

২ কাপ চিনা বাদাম

২ চা চামচপেস্তা বাদাম

১ কাপ গুড়

১/২ চামচঘি

পানি

৪-৫ টি এলাচ গুঁড়া
প্রস্তুত প্রণালী:

# প্রথমেই একটি কড়াইয়ে বাদাম গুলো ভেজে নিন। লালচে রঙ হওয়া পর্যন্ত ভাঁজতে থাকুন।

# এবার একটি কড়াইয়ে ঘি, গুড় ও ১/৪ কাপ পানি দিন। গুড় গলে না যাওয়া পর্যন্ত সমানে নাড়তে থাকুন।

# এরপর এর সাথে বাদাম ও এলাচ গুঁড়া দিয়ে আবারো নাড়তে থাকুন।

# একটি সমান থালা নিন। এরপর সামান্য ঘি মেখে নিন।

# মিশ্রণটি নাড়তে নাড়তে ঘন হয়ে এলে ঘি মাখা প্লেটে ঢেলে নিন।

# এরপর মিশ্রনটি সমান করে নিন। সমান করার জন্য রুটি বেলার বেলুন ও ব্যবহার করতে পারেন।

# গরম অবস্থায় থাকতে থাকতে ছুরি দিয়ে আপনার পছন্দমতো মাপে কেটে নিন।

# ঠান্ডা হলে পরিবেশন করুন
ব্যাস এভাবেই সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারেন মজাদার ও সুস্বাদু বাদাম টানা।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর