,

রাজধানীতে ঘরে ঢুকে বিধবাকে কুপিয়ে হত্যা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইনে পারিবারিক কলহের জেরে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে তারই মেজো দেবর। নিহত ওই নারীর নাম মোছা. নাজমা বেগম (৩২)।

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট দেবর নাসির হোসেন জানান, আমার বড় ভাই আবুল হোসেন (নাজমা বেগমের স্বামী) বেশ কিছুদিন আগে মারা যান। তারপর থেকে একাই থাকতেন ভাবি (নাজমা বেগম)।

‘শনিবার সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু পারিবারিক কলহের জেরে ভাবির ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাধা দিতে গেলে আমার হাতেও ছুরির আঘাত লাগে। এতে হাত কেটে যায়।’

তিনি আরও জানান, ঠিক কী কারণে মেজো ভাই বড় ভাবিকে কুপিয়ে হত্যা করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার পর উদ্ধার করে ভাবিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, সেখানেই মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য