,

শুটিং থেকে ফিরেই অসুস্থ অভিনেত্রী দোলন, হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী দোলন রায়। ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। অবস্থা এতটাই খারাপ হয় যে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

গতকাল শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অসুস্থতার কথা জানান দোলন। সেখানে তিনি লেখেন, ‘শুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি, সবার শুভেচ্ছায় খুব তাড়াতাড়ি কাজে ফিরব।’

এই লেখার পাশাপাশি নিজের ফেসবুক ওয়ালে কয়েকটি ছবিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, হাসপাতালের পোশাকে বেডে শুয়ে আছেন এই অভিনেত্রী।

নব্বইয়ের দশকে সিনেমার জগতে নিজের সফর শুরু করেছিলেন দোলন রায়। অভিনয়ের মাধ্যমেই দর্শকদের মন জয় করে নেন তিনি। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন।

এদিকে, দোলনের অসুস্থতার পোস্ট দেখার পর থেকেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

গত ৩১ মে নজরুল মঞ্চে পারফর্ম করতে এসেছিলেন সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। অনুষ্ঠান সেরে শহরের পাঁচতারা হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত ঘোষণা করা হয়।

প্রখ্যাত এই শিল্পীর আকস্মিত মৃত্যুতে শোকাহত শিল্পীমহল। শোক প্রকাশ করেছিলেন দোলন নিজেও। সেই ঘটনার কিছুদিন কাটতে না কাটতে অভিনেত্রী নিজেই অসুস্থ হয়ে পড়েন। আপাতত দোলনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরেন এমনই কামনা অনুরাগীদের।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না